Monday, April 19, 2021

ভাল থেকে সুমী

 ভাল থেকো সুমী

--------------জসীম উদ্দীন

২৭/৩/২১তাং

হৃদয়ের শুস্ক নদীতে, বারিধারা মেঘের বজ্রধ্বনী 

ঝলকাতে পারলেনা তুমি, 

পারলেনা বালুচরে সাগরের ঢেউ হয়ে

সফেন ভালবাসার জলরাশি হতে।

মেঠো পথের পথিকের মত পারলেনা 

জীবনের খানিকটা সময় পার করে দিতে

আমার জীবনের আলোহীন পথে। 

তোমার জন্য রোদেলা সকালের কুয়াশা মাখা ফুল

নাইবা পারলাম আনতে,

তবে বসন্তের কৃষ্ণচূড়া ফুটিয়ে রেখেছিলাম 

সবুজ পাতার মায়াবী সমারোহে।

জোড় শালিকের গভীর ভালবাসায়

জড়িয়ে নিতে চেয়েছিলাম তোমাকে আমার নিশ্চিদ্র হৃদয়ে,

তুমি কিছুই করতে দিলেনা সূমী।

 

ভেনিস শহরের পর্যটকের মত পথ জলপথে 

ঘুরে বেড়াতে বেড়াতে চেয়েছিলাম 

তোমার হৃদয় নামক ঐতিহাসিক শহরে নোঙ্গর ফেলতে,

তুমি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ভাবলে 

আমার সাথে জড়িয়ে লাভ নেই এই বৈষয়িক পৃথিবীতে। 

তুমি বেশ বুদ্ধিমান, 

আমার মত অপাংতেয় কীটের কবলে পরে 

জীবনটা ব্যর্থ করতে চাওনি,

ভাল থেকো সুমী, ভাল থেকো।

------------------------------------ 

No comments:

Post a Comment

একটি ছড়া

 পাগলা কাকা ( কবিতার পটভূমিঃ- এই ছড়া কবিতাটি মানসিক প্রতিবন্ধী  আমার এক দূর সম্পর্কীয় মরহুম কাকাকে নিয়ে, যিনি বেশ সম্পদশালী মানুষের সন্তান ছ...