1
(আমার আট নয় মাসের ছোট্ট প্রিয় দাদুমনি আনাবিয়াকে নিয়ে আমার এই ছড়া কবিতাটি)
আমার দাদুমনি,
ছোট্ট আানাবিয়া
বসা থেকে হাঁটে এখন
হামা গুড়ি দিয়া।
ছোট্ট একটি দাঁত উঠেছে
কচি মাড়ী ফুঁড়ে
মুখের ভিতর হাত রাখলে
দেয় কামড়ে ছিঁড়ে।
দাদা দাদা ডাকে সদা
ভাঙ্গা ভাঙ্গা বোলে
বাপকে দেখলে থাকেনা সে
অন্য কারো কোলে।
বাবার সাথে ঘুরে বেড়ায়
হোন্ডা করে করে,
এদিক ওদিক সব খানে
মামা ফুফার ঘরে।
পোষা মোদের বিড়াল ছানা
আসলে তাহার কাছে,
ধরে রাখা যায়না তাকে
পা দুলিয়ে নাচে।
মুখে মুখে আওয়াজ করে
হোন্ডা চলার মত,
হাত দিয়ে রেইস তুলে
দক্ষ যেন কত!
এমন করে হেসে খেলে
ছোট্ট দাদু মনি,
আনন্দেতে ভরিয়ে রাখে
সারা ঘরখানি।
--------------------
No comments:
Post a Comment