করোনা কভিড ও মানুষের মনোজগৎ()
----------জসীম উদ্দীন
১৮/০৬/২০২০
করোনা মানুষের মনোজগৎকে এমন এক বৃত্তের মধ্যে আবদ্ধ করে ফেলেছে, মানুষ তার চিন্তার সাবলীল ধারাটা নিয়ে করোনাকে এড়িয়ে চলতে পারছেনা। সব ক্ষেত্রে করোনা মানুষকে গ্রাস করে ফেলছে। সকালে ঘুম থেকে জেগে যে করোনা আতঙ্ক পেয়ে বসে, সারাদিন তা একটা না একটা উপলক্ষ্য নিয়ে সবাইকে ঘিরে রাখে। যেমন সকালে উঠে যখন দাঁত ব্রাস করতে যায় তখন মনে হয় ব্রাশে কোন করোনাভাইরাস লেগে আছে কিনা। তারপর চা নাস্তা সেরে যখন টিভি দেখি তখন শুনি সারা বিশ্বের করোনা খবর, করোনা আতঙ্ক, করোনা সংক্রমন আর মৃত্যু। যখন টিভিতে শত শত লাশের সারী, শত শত গণকবর দেখি তখন মনের ভিতর একটা বেদনা বিদুর অনুভূতি জাগরিত হয়, মনের ভিতর উঁকি দেয় আমিও কি একদিন এ লাশের সারীর সাথে শরিক হতে যাচ্ছি? কারন যে মানুষগুলা এক মাস আগেও কত প্রনোচ্ছল ছিল, তাদের স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে প্রাণের বন্যায় চঞ্চল ছিল, কিন্তু তারা আজ নিথর হয়ে কবরবাসী। আবার বাইরে যখন বের হই তখন তখন মনের ভিতর সন্দেহ জাগে এই বুঝি কভিডে আক্রান্ত হয়ে গেছি। এই সব চিন্তা যখন আপনার আমার মাথায় ঘোর পাক খাবে তখন আমরা কিভাবে স্বাভাবিক জীবন যাপন করব, জীবন জীবিকা চালিয়ে যাব, সুষ্ট চিন্তা করব আর সৃজনশীল মানুষ হলে সৃজনশীলতার দিকে মনোনিবেশ করব। কিভাবে একটি সুন্দর কবিতা বা সাহিত্য রচনা করব? করোনাকালের করোনা পরিবেশে সব করোনাময় বলে মনে হয়। যারা লেখেন তাদের কলমের ডগা করোনার পরিধীর বাইরে বেরোতে পারেনা। জানিনা করোনা কভিড আর কত কাল জগদ্দল পাথর হয়ে মানুষের মনোরাজ্যকে গ্রাস করে রাখবে। কতদিনে দূর হবে মানুষের মনো জগতের করোনা মেঘ । আমাদের ভালবাসার পাখি একটু স্বস্তির নিঃস্বাস ফেলবে, আর পৃথিবীর সবুজ পাতায় আবার আমরা লিখব জীবনের গল্প, হাসির গল্প, আনন্দের গল্প, ভালবাসার গল্প। জীবন ভরে উঠবে আগের মত সাগরের ঢেউময়তায়, নদীর উচ্ছলতায়, আকাশের নির্মল প্রানবন্ততায়। জানিনা সবাই কখন করোনা মৃত্যুর আতঙ্ক থেকে রেহায় পাবে। (মোঃ জসীম উদ্দীন)
No comments:
Post a Comment