সারাদেশ রেড জোন
---------জসীম উদ্দীন
তাং-----২৭/০৬/২০
লকডাউনে লক নাই মানুষেরা ঘুরছে
মুখের মাস্কখানি গলায় ঝুলছে।
সারাদেশ রেড জোন অার কোন জোন নাই
গ্রাম গঞ্জ শহরে, মহামারি গেছে ছাঁই।
স্বাস্থ্যের দপ্তরে যোগ্যের ঠাঁই নেই
অযোগ্যের খপ্পরে রোগী মরে রাস্তায়।
অাই সিও, অক্সিজেন পাওয়া যেন ভাগ্য
গরীবেরা কেউ নয়, তা পাওয়ার যোগ্য।
প্রাইভেট মেডিকেল তালা মেরে বন্ধ
সরকার দেখে তা চোখ করে বন্ধ।
কারো কোন খোঁজ নেই লোক কেন মরছে
করোনাকে পুঁজি করে ব্যবসা চলছে।
জ্বর কাঁশি সাথে নিয়ে লাইন ধরে রাস্তায়
নমুনার ফল পেতে দশ দিন পস্তায়।
ফল যবে হাতে আসে রোগী হয় মৃত্যু
করোনা ছিল কিনা জানেনা সে সত্য।
জানিনা কত লোক মরবে করোনায়
কার নাম যোগ হবে মৃত্যুর মোহনায়।
----------------------------
No comments:
Post a Comment