মামুনুল হকের কর্মকান্ড ও আলেম সমাজের ভূমিকা
-----------------জসীমউদ্দিন
১২/০৪/২১
কয়দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়পাল শুরু হয়েছে হেফাজত নেতা মানুনুল হককে নিয়ে। এরকম তোড়পাল হওয়া স্বাভাবিক। তিনি অন্য সাধারণ মানুষের মত মানুষ নন। তিনি একটি ধর্মীয় গোষ্ঠির নেতা। তার অনেক অনুশারী। এই গোষ্ঠীর সমর্থকরা তার কথায় জীবন দিতেও পিঁছ পা হননা। এমনি একজন ধর্মীয় নেতার আচার আচরন হবে অনুকরনীয়। তিনি মানুষকে যা হেদায়েত করবেন, তা তাকে আগে নিজের জীবনে প্রতিফলিত করবেন। কিন্তু একি করলেন মামুন সাহেব? তিনি যা করলেন তা কি ইসলাম সম্মত? একজন নারীকে স্বামী থেকে বিচ্ছেদের পর (তার নিজের কথা মত) তার নিজের অভিভাবকত্বে নিলেন। যদিও নারীর বাবা মা দুজনেই এখনো জীবিত। তারপর তাকে বিয়ে করলেন। তাও সে নারীর মা বাবা এমন কি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীও জানেননা। এগুলা কি ইসলাম অনুমোদন করে? যদি না করে তা হলে মামুনুল হক লাইভে এসে ইসলামের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে শুধু ইসলামের অবমাননাই করছেন তা নয়, ইসলামের অনুসারীদের কাছেও ভূল মেসেজ দিচ্ছেন। এখন আলেম সমাজের উচিত তাঁরা নির্মোহ ভাবে এব্যপারে ইসলামের সঠিক ব্যাখ্যাটা দিয়ে ইসলামের উপকার করবেন। এখন আলেম সমাজ কোনটা নেবেন, মূর্তি স্থাপনের ব্যাপারে যেভাবে সোচ্ছার হয়ে ছিলেন সেভাবে সোচ্ছার হবেন, নাকি মামুনুলকে বাঁচাতে ইসলামের ভূল ব্যাখ্যা দিবেন। আপনারা নিশ্চয় জানেন আল্লাহ ইসলামের ভূল ব্যাখ্যাকারীদের জন্য কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন।
------------------------------------------
No comments:
Post a Comment