হে প্রভূ করোনার থাবা থেকে আমাদের রক্ষা করুন
---------------------জসীম উদ্দীন
১৬/০৪/২১
রমজানের ঈদ, মানুষের মনে আতঙ্ক করোনাকে নিয়ে, ইদানিং করোনা আবার তার দ্বিতীয় ঢেউ নিয়ে তান্ডব শুরু করেছে বাংলাদেশে। সরকার লকডাউনের ঘোষনা দিয়েছে। মানুষ কিন্তু ততটা সিরিয়াস না। তবে মৃত্যুর সংখ্যা যখন প্রায় শত ছুঁই ছুঁই, তখন বেশীর ভাগ মানুষের মধ্যে মৃত্যু ভয় বাড়ছে। তাই এই কয়দিন মানুষের মধ্যে মাস্ক পরার প্রবনতা আগের চাইতে বেড়েছে। জানিনা এই করোনা মহামারী আর কতদিন আমাদের ভোগাবে। আমাদের জীবন জীবিকাকে বাধাগ্রস্ত করবে। মনে হয় করোনার সাথে আমাদের বেশ কয়বছর বসবাস করতে হবে। করোনা আমাদের করুনা কর। আমরা আর পারছিনা। বন্দী জীবন নিয়ে দিন কাটাতে কাটাতে আমাদের নাভিস্বাস উঠেছে। হে প্রভূ আমাদের রক্ষা কর কবোনার থাবা থেকে। তুমিই পার করোনার থাবা থেকে রক্ষা করতে। এই রমজানে এটাই আমাদের প্রার্থনা।
No comments:
Post a Comment