Thursday, April 22, 2021

করোনা ভয় করোনার ভাবনা

 করোনার ভয় করোনার ভাবনা

-----------জসীম উদ্দীন

২৬/০৬/২০

এমন এক মহামারী আমাদের জীবনকে পেয়ে বসেছে, জীবনের সবকিছুতে সে প্রভাব ফেলছে। ঘর থেকে দু পা দূরকেও বহুদূর মনে হয়। কেননা মাস্ক ছাড়া, সুরক্ষা ছাড়া দু পা'ও এগুতেও ভয় লাগে। যদি করোনা পেয়ে বসে! তাই ঘরকে বেছে নিতে হয় নিরাপদ আশ্রয় হিসাবে। কিন্তু সারাদিন ঘরে বসে থাকা কি সম্ভব? মাঝে মাঝে অনিচ্ছা সত্বেও বের হতে হয়। গণ পরিবহনে চড়তে হয়। বাজারে যেতে হয়। কিন্তু বাইরে গেলে দেখি মানুষে মানুষে সেই আবেগ সেই অনুভূতির প্রকাশে দারুন এক পরিবর্তন এসেছে। এক মানুষ যেন আর এক মানুষের শত্রু, কেউ কারো কাছে ঘেষতে চাইনা। কেউ কারো হাত গা স্পর্শ করতে চাইনা। যদি করোনা লেগে যায়। করোনা আক্রান্ত মাকে জঙ্গলে ফেলে চলে যাচ্ছে ছেলে, করোনা আক্রান্ত বাবাকে মুরগী ফার্মে ফেলে রেখে অবহেলায় মেরে ফেলছে। ছেলে মেয়ে মা বাবার মৃত দেহ দেখতে চাইনা, এমন কি দাফন কাফন কোথায় হচ্ছে তারও খোঁজ রাখতে চাইনা। জানিনা করোনা মহামারী কখন যাবে, কখন আবার সেই আগের দিনে ফিরে আসব। আদৌ ফিরে আসতে পারব কিনা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, করোনা এ পৃথিবী থেকে চলে যাক। সবাই হাসি খুশীতে থাকুক। এ কামনাই করছি। 

No comments:

Post a Comment

একটি ছড়া

 পাগলা কাকা ( কবিতার পটভূমিঃ- এই ছড়া কবিতাটি মানসিক প্রতিবন্ধী  আমার এক দূর সম্পর্কীয় মরহুম কাকাকে নিয়ে, যিনি বেশ সম্পদশালী মানুষের সন্তান ছ...